1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুক্তির দিন কত আয় করতে পারে রণবীরের ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির আগে জমে উঠেছে আলোচনা। অ্যাকশন-থ্রিলারে ভরপুর এ সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছে বেশ জোরেশোরে। এরই মধ্যে প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২ডি ও আইম্যাক্স-দুই ফরম্যাটেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্লক সিটের অগ্রিম বিক্রিতে সিনেমাটি আয় করেছে ৩ দশমিক ৭১ কোটি রুপি। সাম্প্রতিক সময়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাগুলো ভালো সাড়া পেলেও ‘ধুরন্ধর’ সে তালিকায় যোগ দিতে পারে কি না-তা জানা যাবে আগামী শুক্রবার মুক্তির পর।

ভারতীয় চলচ্চিত্রবাণিজ্য বিশ্লেষকদেরও এ নিয়ে পূর্বাভাস রয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল মনে করছেন, প্রথম দিন সিনেমা ৩৭-৪০ কোটি রুপি আয় করতে পারে। নবনীত মুন্দ্রার মতে, প্রথম দিনের আয় হতে পারে ১৬-১৮ কোটি। অন্যদিকে ভারতীয় বক্স অফিসের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, প্রথম দিন সংগ্রহ ১৫-২০ কোটি বা তার কাছাকাছি হতে পারে।

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে। তার সঙ্গে ছবিতে থাকছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন ও অক্ষয় খান্না। ঘোষণার দিন থেকেই সিনেমাটি আলোচনায়, ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়-এই আগ্রহ কি বক্স অফিসে লাভে রূপ নেয় কিনা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর