1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মিরপুরে ক্রেতাকে মারধর : অভিযুক্ত হকারদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো ছাত্র-জনতা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত

মায়ের উপস্থিততে রাজধানীর মিরপুর-১০ নম্বরে যুবককে মারধরে জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানান শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

পরবর্তীতে শনিবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং মারধরে জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর