1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘মাসুদ রানা’ সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

ঈদের প্রথম দিনেই মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘মাসুদ রানা’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস দেখে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স পরিদর্শন শেষে এমন আশাবাদের কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, এবার ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।

আব্দুল আজিজ বলেন, প্রথম দিনের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। বিভিন্ন হল থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে বিশ্বাস করি এবং আশা করছি, ঈদের সেরা ছবি হতে যাচ্ছে ‘মাসুদ রানা’।

সিনেমাটি নিয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানান এই প্রযোজক। তিনি বলেন, সিনেমার গল্প, গান ও নির্মাণ সবকিছুর সমন্বয়ে দারুণ একটি কাজ হয়েছে। কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্ট চরিত্রকে পর্দায় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

দর্শকদের পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে আব্দুল আজিজ বলেন, সবাইকে পরিবার নিয়ে হলে এসে ‘মাসুদ রানা’ দেখার অনুরোধ জানাচ্ছি। যদি কোনো দর্শকের সিনেমাটি ভালো না লাগে, তাহলে টিকিটের গায়ে ‘ভালো লাগেনি’ লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমরা সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি।

ঈদুল আজহার প্রথম দিনে তুলনামূলক কম দর্শক হওয়ার কারণও তুলে ধরেন তিনি। বলেন, ঈদে মানুষ কোরবানি ও মাংস নিয়ে ব্যস্ত থাকে। তাই প্রথম দিনে দর্শক কিছুটা কম হয়। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দর্শকসংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশা করছি। তখন প্রতিটি শো হাউসফুল যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর