1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাসুদ চয়নের কবিতা : শূন্য ও আকাশের প্রতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত

এরপর চুপ হয়ে গেলাম—
পুরো পৃথিবী যখন আমাকে রুখে দিতে উদ্যত—
তখন আকাশে শূন্যকে মৃদুস্বরে বার্তা পাঠালাম—
‘তোমার কি আছে কোনো শর্তারোপ?
কোনো রেজিমেন্ট রুল জারি?
সৈন্য-সামন্ত?’

আকাশ বললো—
‘নেই, আমি নিঃশর্ত—অপলক চেয়ে থাকো—
এই শূন্যেই খুঁজে পাবে তাকে—
সেই অবুঝ, বিবর্ণ অবয়ব—’
আনন্দে হেসে ফেললাম,
হাসির অভাবটুকু চোখে সঞ্চারিত হলো—
তখন বর্ষণ শুরু হলো চোখে-হৃদয়ে—
অদ্ভুত, প্রভাববিস্তারকারী—

আকাশে শূন্যই শুধু—
নেই নিয়মের নিষ্ঠুরতম বাস্তবতা—
সেই শূন্যেই খুঁজে যাবো,
পৃথিবীতে আজ অসহায় নিঃশর্ত ভাষ্য,
পৃথিবীতে অথৈ শর্ত কীরণ,
অনন্তকাল খুঁজে যাবো তাই—
আকাশে শূন্য পরিসরে।

হয়তো আকাশ মেঘের হয়ে শর্ত আরোপ করবে না।
তাই পৃথিবীর বিচরণস্থলে আমি নেই।
যেখানে শর্তেই রেজিমেন্ট রুল জারি।
নিঃশর্ত বিদীর্ণ খোলা আকাশেই তোমাকে খুঁজে যাবো।
চেয়ে আছি অপলক,
মেঘের আস্তরণে তোমারই অবুঝ বিবর্ণ অবয়ব।

অনুভব কেড়ে নেওয়া যায় না কখনো,
যা গড়ে ওঠে অগাধ শর্তহীনতায়।
দেখার অধিকার না-ও দিতে পারে পৃথিবী—
পৃথিবীর তো সৈন্য-সামন্ত আছে।
তাই আমি আর দেখবো না পৃথিবীর বিচরণ স্থলে তোমাকে কোনোদিন;
আকাশের দিকে চেয়ে থাকা যাবে,
সেখানে দেখবো অপলক—
তোমার অবুঝ, বিবর্ণ অবয়ব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর