1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মালয়েশিয়ায় কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ, ৩ বাংলাদেশি উধাও

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মালয়েশিয়ার একটি বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠানের প্রায় ৭৫ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা) আত্মসাতের অভিযোগে তিন বাংলাদেশি কর্মীর বিরুদ্ধে সুঙ্গাই বুলুহ থানায় মামলা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, অভিযুক্তরা গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানকে না দিয়ে আত্মসাৎ করে পালিয়েছেন।

অভিযুক্তরা হলেন- বাগেরহাটের জুয়েল হাওলাদার, ঠাকুরগাঁওয়ের মিজান এবং মুন্সিগঞ্জের নাহিদ সরকার। এর মধ্যে জুয়েল প্রায় ১৯ হাজার, মিজান ৩৬ হাজার এবং নাহিদ ২০ হাজার রিঙ্গিত আত্মসাৎ করেছেন বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, নাহিদ আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে থানায় অর্থ জালিয়াতির মামলা হয়েছে। অন্য দু’জন ৯ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে গেছেন এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় অভিযুক্তদের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের প্রতারণা শুধু কোম্পানির ক্ষতি নয়, বরং বাংলাদেশের শ্রমবাজার ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে মালয়েশিয়ার নিয়োগদাতারা আরও সতর্ক হয়ে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ জানান, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিষয়টি তদন্ত করছেন এবং দ্রুত বিচারের আশা প্রকাশ করেছেন।

কোম্পানিটি গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য পেলে স্থানীয় থানায় জানানোর অনুরোধ করেছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কারোর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর