1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মালদ্বীপে অসুস্থ বাংলাদেশি, দেশে ফেরার দায়িত্ব নিল হাইকমিশন

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট বাংলাদেশ হাইকমিশনে প্রদান করা হয়।

এসময় হাইকমিশনার মিনার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে হাইকমিশন সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

প্রসঙ্গত, মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি হঠাৎ হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর