1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মার্চ টু এনবিআর স্থগিত, বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বসছেন উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মার্চ টু এনবিআর স্থগিত, বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বসছেন উপদেষ্টা চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাতের সংস্কার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে এনবিআরে/ছবি জাগো নিউজ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে আজ বিকেলে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদে।

তবে ওই বৈঠকে থাকছেন না এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আর বৈঠকের উদ্যোগ নেওয়ায় ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য পরিষদের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আমরা দূর-দূরান্ত থেকে কর্মকর্তাদের আসতে নিষেধ করছি। যেহেতু উপদেষ্টা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন। মার্চ টু এনবিআর স্থগিত করছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান থাকবেন না জানিয়ে তিনি বলেন, উনি উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকবেন না। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকটি আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে পরিষদের ২০ জন সদস্য উপস্থিত থাকবেন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারে দাবিতে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

এর অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর