1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মারুফুলকে কোচ রাখলে কোন খেলোয়াড় ছাড়বে না বসুন্ধরা কিংস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ফুটবলার ছাড়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন ওই দলের কোচ মারুফুল হক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস। যার জেরে বসুন্ধরা কিংস চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছে, মারুফুল হকের অধীনে কোনো দলেই তারা কোনো খেলোয়াড় ছাড়বে না।

২১-২৯ অক্টোবর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই খেলা। এ সফরের জন্য অনুশীলন চলছে বুয়েট মাঠে। বসুন্ধরা কিংসের ৫ খেলোয়াড় ডেকেছিলেন কোচ। কিংস ক্যাম্পে পাঠিয়েছিল দুজন।

কিংস অভিযোগ করেছে, তাদের দুই খেলোয়াড়কে অনুশীলনে যোগ দিতে দেননি কোচ। কোচের এমন আচরণকে অপেশাদার হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় চিঠি দিয়ে তাদের কোনো খেলোয়াড় না ছাড়ার কথা বাফুফেকে জানিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সিরিয়া, ভুটান, গুয়ামের সঙ্গে। প্রতিযোগিতার ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ দল বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলবে।

মারুফুল হকের অধীনে এই দলটিই নেপালে হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর