1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মানসম্মত ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মানসম্মত ও আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, শিক্ষার্থীদের বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে তার বাবা প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করতে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর