1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি বিবিধ মামলায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। উবায়দুল মোকতাদির বর্তমানে অন্য একটি মামলায় গ্রেফতার রয়েছেন।

গত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানো হয়। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১১ সালের উপনির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম মল্লিক বলেন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১১ সালের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে টানা চারবার সংসদ সদস্য হন।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) সাবেক উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর