1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাত্র দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

সাদা বলের ফরম্যাটে নিয়মিত মুখ হলেও টেস্ট আঙিনায় সদ্যই পথচলা শুরু হয়েছে তানজিদ হাসান তামিমের। খেলতে নেমেছেন মাত্র দ্বিতীয় টেস্ট, সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন কন্ডিশনে।

তবে কন্ডিশন কিংবা প্রতিপক্ষ নয়, তানজিদ তামিম নিজের দিনে কী করতে পারেন সেটা দেখিয়ে দিলেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, নাথান লিয়নদের মতো বাঘা বাঘা বোলারকে মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার।

ক্যারিয়ারের শুরুতেই বড় অর্জনে মুখ উজ্জ্বল করলেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ছিল হান্নান সরকারের। ২০০৩ সালে হান্নান ৭৬ রান করেছিলেন।

তানজিদ তামিম সেই স্কোরকে তো ছাড়ালেনই। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে করলেন ঐতিহাসিক সেঞ্চুরি।

২৫ বছর বয়সেই অনন্য এক রেকর্ড গড়লেন বাঁহাতি ওপেনার তামিম। প্রথম টেস্ট তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৬ রানের।

এবার অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম ফিফটি করলেন। সেটাকে রূপ দিলেন সেঞ্চুরিতেও।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ম্যাচে ৫টি সেঞ্চুরির সঙ্গে আছে ৬টি ফিফটি। অর্থাৎ ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ক্ষেত্রে বেশ সিদ্ধহস্ত তামিম।

এবার আন্তর্জাতিক ক্যারিয়ারটাও রঙিন করার আগাম বার্তা দিয়ে রাখলেন তামিম। বাংলাদেশের কিংবদন্তি ব্যাটাররাও যা পারেননি, তামিম তা করে দেখালেন নিজের দ্বিতীয় টেস্টে এসেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর