1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাছের বিরিয়ানি রাঁধার রেসিপি।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

মাছ খেতে কমবেশি সবাই ভালোবাসেন। মাছ দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। মাছের সব পদই বেশ সুস্বাদু। মাছ ভুনা থেকে শুরু করে মাছের চচ্চড়ি, মাছ ভাজা, মাছের ঝোল এসবই প্রতিদিন কমবেশি পাতে রাখেন সবাই।

তবে চাইলে আজ ছুটির দিনে স্বাদ বদলাতে রাঁধতে পারেন মাছের বিরিয়ানি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন মাছের বিরিয়ানি তৈরির সহজ রেসিপি-

উপকরণ :

১. রুই বা স্যালমন মাছের পেটি ৪ টুকরো
২. বাসমতি বা চিনিগুঁড়া চাল ১ কাপ
৩. ঘি বা তেল ৪ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুঁচি ১ কাপ
৫. আদা বাটা ২ চা চামচ
৬. রসুন বাটা ২ চা চামচ
৭. টকদই ৪ টেবিল চামচ
৮. জায়ফল ও জয়ত্রী গুঁড়া ২ চা চামচ
৯. পোস্ত বাটা ১ চা চামচ
১০. এলাচ ৪-৫টি
১১. দারুচিনি ২ টুকরো
১২. দুধ আধা কাপ
১৩. লেবু পাতলা করে কাটা কয়েক টুকরা
১৪. বেরেস্তা আধা কাপ ও
১৫. লবণ পরিমাণমতো।

প্রথমে মাছের টুকরাগুলোকে তেলে হালকা লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাব চলে যাবে। অন্য একটি বাটিতে টকদইয়ের সঙ্গে আদা রসুন বাটা, জায়ফল, জয়ত্রী গুঁড়া ও পোস্ত বাটা দিয়ে মেখে রাখুন।

অন্য একটি পাত্রে চাল গুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল বেশি সিদ্ধ করবেন না। বেশি সেদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না।

এবার অন্য একটি প্যানে তেল বা ঘি গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও দারুচিনি এলাচ দিন। একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন। এই পেঁয়াজ এর সঙ্গে মেখে রাখা দই আর আধা কাপ দুধ মিশিয়ে দিন। এবার রান্না করুন ১০ মিনিট।

মসলা কষানো হলে মাছের টুকরাগুলোকে দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। যখন একটু লাল হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন। একটি ওভেনপ্রুফ বাটিতে অথবা একটি ভারি হাঁড়িতে প্রথমে কিছু ভাত ঢালুন।

এরপর লেবুর পিস ছড়িয়ে দিন। তারপর মাছের পিসগুলো আর ঝোলটা দিন। সঙ্গে বেরেস্তা ছিটিয়ে দিন। আবার রান্না করা ভাত দিয়ে তার উপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন। এতে ভাঁপ বের হবে না।

হাঁড়ি হলে ভালো করে ঢেকে খুবই মৃদু আঁচে দমে বসিয়ে দিন চুলায়। ভাত সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। ওভেন হলে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর