1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মাকে নিয়ে গাইলেন সামিনা চৌধুরী, নির্মাণ করলেন ভিডিও

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নতুন গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘নাড়ীর বন্ধন’। মা দিবস উপলক্ষে মাকে ঘিরে গানটি তৈরি হয়েছে। গানটি মা দিবসে প্রকাশিত হবে। ‘নাড়ীর বন্ধন’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা নিজেই।

‘নাড়ীর বন্ধন’ গানের কথা লিখেছেন কামরুল নান্নু, সুর করেছেন মুরাদ নূর। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘ভীষণ ভালো লাগছে। আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন। মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম – এই আনন্দ বোঝানোর মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করলাম এই গান।’

‘নাড়ীর বন্ধন’ গানের পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি এটাই আমার স্বার্থকতা। সামিনা আপার সাথে কাজ করতে পারাও আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ।’

আসছে ৮ মে মা দিবসে ‘নাড়ীর বন্ধন’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে ‘Samina Chowdhury official’- নামে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ আরও কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর