1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পঠিত

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন। নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের ৩৪তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন।

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হয়েছেন বিচারক রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগম ও শাহনাজ সুলতানা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন বিচারক উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন। কোষাধ্যক্ষ নওরীন আক্তার কাঁকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুসরাত জাবীন নিম্মী, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেরা মাহবুব, সমাজকল্যাণ সম্পাদক সোনিয়া আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফা চৌধুরী হিমেল।

নির্বাহী সদস্যরা হলেন জেলা জজ সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী, যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা, সিনিয়র সহকারী জজ/সহকারী জজ নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা জজ জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর