1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মমো বানান ডিম দিয়ে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শহরের রাস্তায় রাস্তা মমো এখন একটি জনপ্রিয় নাস্তা। চিকেন মমো, ভেজিটেবল মমো, চিজ মমো, নাগা মমো – কত স্বাদের মমো খাওয়া হয় ঘরে ও বাইরে। তবে ডিমের মমো খেয়েছেন কি কখনো?

কাল (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। পরিবারের সদস্যদের নিয়ে এই মজার দিবসটি পালন করতে বিকেলের নাস্তায় ডিম দিয়ে তৈরি করতে পারেন এগ মমো। এর স্বাদ যেমন অসাধারণ, তেমনই কম উপকরণেই তৈরি করা যায়। রইলো রেসিপি-

উপকরণ-

১. ডিম ৪টি
২. টমেটো ১টি একটি
৩. পেঁয়াজ ১টি
৪. রসুন এক কোয়া
৫. আদা ১ টেবিল চামচ
৬. কাঁচা মরিচ ৫-৬টি
৭. ময়দা ৬ কাপ
৭. ধনেপাতা সামান্য

পদ্ধতি:

প্রথমে ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিন। তারপর ১/৪ চা চামচ লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ১০-১৫ মিনিট ম্যারিনেট করুন।

আদা বাটবেন না, বরং গ্রেড করুন। সেই সঙ্গে রসুন ছোটো ছোটো টুকরো চাকা করে কেটে নিন, পেঁয়াজও একদম ছোটো ছোটো টুকরো স্কয়ার করে কেটে রাখুন। সঙ্গে লাগবে কাঁচা মরিচ – ছোটো ছোটো করে গোল গোল কেটে রাখুন।

অন্যদিকে ২০ মিনিট মতো সময় ধরে গরম পানি দিয়ে ময়দা মাখুন। তারপর একটা ভিজে কাপড় চাপা দিয়ে দিন। ময়দাটা রেস্টে রেখে মসলার দিকে মনোযোগ দিন।

প্যানে তেল নিয়ে ডিম আধা মিনিট হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এক চিমটি চিনি দিয়ে তেল নেড়ে পেঁয়াজ ভেজে নিন। একটু বাদামি হয়ে এলে গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে কাটা টমেটো দিয়ে আধা চা চামচ করে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

গ্রেভি হয়ে এলে রসুন দিয়ে ঢেকে রান্না করুন। মসলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করুন। এরপর ভাজা ডিম, আর কাঁচা মরিচ কুচি ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে স্বাদমতো লবণ দিন। যদি গ্রেভি থাকে, তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে শুকিয়ে নিন। শেষে এক টুকরা লেবুর রস মিশিয়ে নিন। ব্যাস মমোর পুর রেডি।

এবার ময়দার ডো থেকে ছোটো করে লুচির মতো লেচি কেটে নিন। লুচির মতোই বেলে নিন। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, এতে পুর ভরার পরে ফেটে যেতে পারে। এরপর লুচি তৈরি করে পুর ভরে চারদিক পছন্দমতো ডিজাইনে মুড়ে নিন।

এবার একটি বড় প্যানে পানি গরম করে উচ্চ তাপে ১০ মিনিট পানি ফুটিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে মমোগুলো রেখে ওভেন স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। ওপরে এয়ার টাইট ঢাকনা দিতে হবে, চুলার আঁচ হালকা করে ২০-৩০ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এগ মমো।

পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর