1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান : ভারতীয় মন্ত্রীর দাবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশে বানাতে চান বলে অভিযোগ করেছেন ভারতের টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এমন রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং। সফরের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি বেসরকারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে রাখা বক্তব্যে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন এ বিজেপি নেতা।

গিরিরাজ সিং বলেন, আমাদের গ্রামে ষাঁড় লাল কাপড় দেখলেই রেগে যায়। ঠিক সেভাবেই কেন্দ্রীয় সরকারের নাম শুনলেই মমতা দিদি রেগে যান। সেন্ট্রাল এজেন্সির নাম শুনলেই রেগে যান। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলেই ‘মারো’ বলে নির্দেশ দেন। আর এখন আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকারী বিএসএফ’কেও বদনাম করার পরিকল্পনা চলছে।

তিনি বলেন, রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য মমতা দিদি রেড কার্পেট পেতে রেখেছেন। পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশের করিডর হয়ে উঠেছে। রাজ্যের বাইরে যত বাংলাদেশি পাওয়া যায়, তাদের সবার ঠিকানা কেন পশ্চিমবঙ্গ বা কলকাতা হয়?

ভারতীয় মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তার কারণে পশ্চিমবঙ্গে দেশি মুসলিমদের চেয়ে রোহিঙ্গা আর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি।

মমতাকে উদ্দেশ্য করে গিরিরাজ সিং বলেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এ ধরনের রাজনীতি মেনে নেওয়া যাবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর