1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মমতার পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামছে বিজেপি। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মাঠে নামবেন বিজেপির নেতা-কর্মীরা।

এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করবে বিজেপি। রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতিবাদে পথে নামছেন। এই ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে দুপুর ৩টায় মৌলালি থেকে মিছিল করবেন মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতা-কর্মীরা। বিরোধীদের সমালোচনার মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

এদিকে ‌‌‘রাম-বাম’ চক্রান্তের অভিযোগ তুলে শনিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সব ওয়ার্ড ও ব্লকে মিটিং, মিছিল কর্মসূচি নিয়েছে শাসক দল। রোববারও সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রীর পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারত উত্তাল হয়ে উঠেছে। গত বুধবার রাতভর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি।

মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্ল্যাকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর