1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মনমোহনের মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করতে যাচ্ছে ভারত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে পারে ভারত। তাছাড়া তার শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ৯২ বছর বয়সে মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্মান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকার সাতদিনের জাতীয় শোক ঘোষণা করবে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

এদিকে, মনমোহনের মৃত্যুতে শুক্রবার দেশটিতে সব ধরনের সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিন বেলা ১১টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হবে। এছাড়া শোকের সময় দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও।

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ আগামী সাতদিনের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কয়েকদিন দলের পতাকাও অর্ধনমিত রাখা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছরের এই সফল অর্থনীতিবিদ ও রাজনীতিক। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও।

মনমোহন সিংয়ের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানাতে গিয়ে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মোদী। তিনি লেখেন, দেশ একজন বড় নেতাকে হারালো। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নিয়মিত কথা হতো। প্রশাসনিক নানা কথাবার্তা হতো।

১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন ভারতের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় তাকে। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও মনমোহন সিং পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুই দফায় সব মিলিয়ে ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর