1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মধ্যরাত থেকে চলাচল বন্ধ : ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা দুই ফেরি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

জেলা প্রতিনিধি | পাবনা | ঘন কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচার মধ্যে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মাঝ নদীতে আটকা রয়েছে দুই ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বলেন, রাত সাড়ে ১১টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে কাজিরহাট ঘাট থেকে কিষাণী ও আরিচা থেকে ছেড়ে আসা অন্য আরেকটিসহ দুটি ফেরি মধ্য নদীতে নোঙর করে রাখা হয়। এরপর থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়ালি পার হবে।

পাবনায় গত চার দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। একইসঙ্গে রাতে ও ভোরে বাড়ছে কুয়াশার ঘনঘটা। এ কুয়াশা নদীতে আরও বেশি হওয়ায় রুট অস্পষ্ট হচ্ছে। ফলে মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল। এ কারণে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর