1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মধ্যরাতে রাজধানীতে লরিতে আগুন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুটিতে একটি মালবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে লরির পেছনের দিকের চাকায় আগুন লাগতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে চাকা ব্লাস্ট হওয়ার আওয়াজ শোনা যায়। এর একটু পর লরির চাকায় আগুন লেগে যায়। পেছনে গাড়ির জ্বালানি ছিল। এ কারণেই আগুন লেগে যায়।

আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মাথায় সাধারণ মানুষ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর