1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মধ্যরাতে গুলশানে স্পা সেন্টারে র‌্যাবের অভিযান, একাধিক নারী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজধানীর গুলশানে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। গুলশান-১ এ আর এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এ স্পা সেন্টারটি অবস্থিত।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র‍্যাব। আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর