1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সম্ভাব্য তেল সংকট মোকাবিলায় বাংলাদেশসহ কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে ভয়ংকর চাপে পড়েছে বৈশ্বিক তেলের বাজার। অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে। তেল সংকটের আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় ও অর্থনীতি স্থিতিশীল রাখতে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ।

বাংলাদেশ: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কঠোর অবস্থান
জ্বালানির ব্যবহার কমাতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সম্ভাব্য সংকট সামাল দেওয়াই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।

দক্ষিণ কোরিয়া: জ্বালানি মূল্যে সীমা আরোপ
দক্ষিণ কোরিয়ার ৭০ শতাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং ঘোষণা দিয়েছেন, তারা প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেবেন। এছাড়া জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

জাপান: আপৎকালীন মজুত ব্যবহারের চিন্তা
দেশটি তার প্রয়োজনীয় তেলের ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। বর্তমানে জাপানের কাছে ৩৫৪ দিনের ব্যবহারযোগ্য তেল মজুত আছে। জরুরি পরিস্থিতিতে এই মজুত থেকে তেল বাজারে ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভিয়েতনাম: আমদানি শুল্ক প্রত্যাহার
তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে জ্বালানি আমদানির ওপর শুল্ক তুলে দিয়েছে ভিয়েতনাম। এতে বাজারে তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চীন: তেল রপ্তানি বন্ধ
গত সপ্তাহেই চীন তাদের তেল শোধনকারী প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি তেল রপ্তানি বন্ধ করতে বলেছে। এমনকি, আগে থেকে চুক্তিবদ্ধ থাকা বিদেশের চালানগুলো বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যেন দেশের অভ্যন্তরীণ চাহিদা আগে পূরণ করা যায়।

যুক্তরাষ্ট্র ও জি৭
বিশ্বের ধনী দেশগুলোর জোট ‘গ্রুপ অব সেভেন’ জরুরি তেল মজুত যৌথভাবে বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন। তবে বিরোধী ডেমোক্র্যাট নেতা চাক শামার কৌশলগত মজুত থেকে তেল বিক্রির আহ্বান জানিয়েছেন।

বাজারে অস্থিরতার কারণ
ইরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় তেলের দাম দ্রুত বাড়ছে।

একই সময়, কুয়েত-ইরাকসহ বেশ কয়েকটি তেল উৎপাদক দেশ উৎপাদন কমিয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম প্রধান এলএনজি রপ্তানিকারক কাতারও সাময়িকভাবে গ্যাস রপ্তানি বন্ধ করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিশাল চাপ তৈরি হতে পারে এবং অনেক দেশকে আরও কঠোর জ্বালানি সাশ্রয় ও জরুরি মজুত ব্যবহারের মতো পদক্ষেপ নিতে হতে পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর