নিজস্ব প্রতিবেদক : ছেলের ছাগল-কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের অব্যাহতি পাওয়া প্রেসিডেন্ট ড. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির বাড়ি নরসিংদীতে। জেলার রায়পুরা উপজেলা চেয়ারম্যান তিনি। লাকি ও তাঁর ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে বিপুল সম্পত্তি রয়েছে নরসিংদী, গাজীপুর ও ঢাকায়। এমনকি নির্বাচনী হলফনামায় ৮৫ কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লাকি।
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল গ্রামে লায়লা কানিজ লাকির বাবার বাড়ি। এলাকায় অনেকের সম্পত্তি দখল করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।
শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে :
স্থানীয় সূত্রে জানা যায়, লায়লা কানিজ লাকি একসময় ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৩ সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছাদেকের মৃত্যুতে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন।
সর্বশেষ নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন (নরসিংদী-গাজীপুর আসন) পেতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। ওই উপজেলায় ভোট গ্রহণের আগে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। ২৬ জুন পুনঃ তফসিল ঘোষণার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ছেলের ছাগল-কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের অব্যাহতি পাওয়া প্রেসিডেন্ট ড. মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির বাড়ি নরসিংদীতে। জেলার রায়পুরা উপজেলা চেয়ারম্যান তিনি। লাকি ও তাঁর ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে বিপুল সম্পত্তি রয়েছে নরসিংদী, গাজীপুর ও ঢাকায়। এমনকি নির্বাচনী হলফনামায় ৮৫ কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লাকি।
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল গ্রামে লায়লা কানিজ লাকির বাবার বাড়ি। এলাকায় অনেকের সম্পত্তি দখল করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।
শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে :
স্থানীয় সূত্রে জানা যায়, লায়লা কানিজ লাকি একসময় ঢাকার সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৩ সালে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছাদেকের মৃত্যুতে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লাকি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন।
সর্বশেষ নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন (নরসিংদী-গাজীপুর আসন) পেতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। ওই উপজেলায় ভোট গ্রহণের আগে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। ২৬ জুন পুনঃ তফসিল ঘোষণার কথা রয়েছে