1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মঞ্চে ফিরছেন মৌ

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

একজন অভিনেত্রী হিসেবেই দর্শক তাকে চেনেন ও জানেন। তবে অভিনয়ের চেয়ে ভালোলাগা ভালোবাসাটা একটু বেশি নাচের প্রতি। যে কারণে সুযোগ পেলে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্য ‘একুশের বিশেষ নৃত্যানুষ্ঠান’-এ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী তাহমিনা সুলতানা মৌকে।

এদিকে এক বছর পর মঞ্চে অভিনয়ের ফিরছেন মৌ। একসময় ‘সুবচন’ এবং ‘বটতলা’ নাট্যদলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। তবে নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে সময় দেওয়া হয়নি। এবার শূন্যণ রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা ‘আত্মজয়’ নাটকের মাধ্যমে আবারও মঞ্চে ফিরছেন মৌ।

নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

এর আগে মৌকে প্রায় এক বছর আগে মঞ্চ নাটক ‘সূচনা’তে অভিনয় করতে দেখা যায়। ‘মুক্তি নাট্যোৎসব’-এ সূচনা’ নাটকটি প্রদর্শিত হয়েছিলো। আবুল হায়াত রচিত এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন রহমত আলী। মৌ ‘সূচনা’ নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

আবারো প্রায় এক বছর পর মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে মৌ বলেন, ‘মঞ্চে সবসময়ই অভিনয় করতে ইচ্ছে করে। কিন্তু সময় বের করাটাই কঠিন হয়ে যায়। তবে অনেকদিন পর মঞ্চে আবারও অভিনয় করবো ভেবেই ভালো লাগছে। অভিনয়ের প্রেমটা আসলে মঞ্চ নাটকেই। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠার ক্ষেত্রে মঞ্চ চর্চাটা ভীষণ জরুরি। ধন্যবাদ মোমেনা আপাকে। ধন্যবাদ ‘আত্মজয়’ নাটকের নির্দেশককে সুযোগ দেয়ার জন্য।’

মৌয়ের বাবাও মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাবার কারণেই মৌয়ের থিয়েটারের প্রতি ভালোবাসা তৈরি হয়। মৌ শামীম আরা নীপা ও শিবলী মুহাম্মদের কাছে নাচ শিখেছেন। ১৯৯৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নাটক ‘চোর চোর’ এর মাধ্যমে পেশাদার অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন মৌ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর