1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

সারাদেশে গরম আজ অনেকটা কমে গেছে। একদিনের ব্যবধানে দেশে গড়ে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে থাকলেও আজ (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হলেও আজ ৮ ডিগ্রি কমেছে। সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার খুলনা বিভাগ ছাড়া দেশে সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বিচ্ছিন্নভাবে সারাদেশে বৃষ্টির আভাস রয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর