1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভোক্তা অধিকার কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা করেছে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্যতালিকা হালনাগাদ না থাকা, টেকনিশিয়ান পরিচয়ে পিয়নের মাধ্যমে রিএজেন্ট সলিউশন তৈরি, প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে রিপোর্ট তৈরির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯, ৪০, ৪৫, ৫৩ ধারায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম অংশগ্রহণ করেন

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর