1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

ভেনেজুয়েলায় পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির রাজধানী কারাকাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

সংস্থাটি বলেছে, এ ঘটনায় ব্যাপক হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধসে পড়া ধ্বংসাবশেষ এবং মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে।

বার্তাসংস্থা এএফপিকে কারাকাসের এক বাসিন্দা বলেন, মুহূর্তেই ভবন থেকে সিঁড়ি খুলে পড়েছিল। পুরো দেয়াল বিচ্ছিন্ন হয়ে গেল। কম্পনের সময় ছাদ থেকে জিনিসপত্র খসে পড়ছিল। এটা মারাত্মক ভয়াবহ ছিল।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর