1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এক ভাষণে জনগণের উদ্দেশে বলেন, ‘সবাই শান্ত থাকুন। আমাদের নেতৃত্বের ওপর আস্থা রাখুন। রাজনৈতিক ও সামরিক উচ্চপর্যায়ের নেতৃত্ব পরিস্থিতি সামাল দেবে।

তিনি যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসী’ ও ‘সন্ত্রাসী শত্রু’ হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন, দেশকে অস্থিতিশীল করাই এই হামলার উদ্দেশ্য।

জনগণকে হতাশায় না ভোগার আহ্বান জানিয়ে ভেনেজুয়েলান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রু চায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়াতে। জনগণ যদি শান্ত থাকে, তাহলে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হবে।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ কঠোর বার্তা দিয়ে বলেন, ভেনেজুয়েলা কোনো অবস্থায়ই আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ‘আমরা জয়ী হবো, কোনো দরকষাকষি করবো না, হাল ছাড়বো না।’

প্রতিরক্ষামন্ত্রী জানান, ভেনেজুয়েলা একক লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধ থাকবে। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য একটাই—বিজয়। ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো দরকষাকষির বিষয় হতে পারে না।’

লোপেজ আরও বলেন, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে দেশে আতঙ্ক ছড়াতে চাইছে। সে কারণেই জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সব শাখাকে সম্পূর্ণভাবে মোতায়েন করার ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর