1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভেনিসের অলি গলিতে মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীতে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘তুফানে’। ভক্ত-অনুরাগীরাও মুখিয়ে রয়েছেন নতুন কোন সিনেমা দেখা যাবে তাকে। এখন যেন অবকাশ সময় পার করছেন মিমি চক্রবর্তী।

অভিনয়ের ফাঁকে সময় পেলেই দেশ-বিদেশে অবকাশ যাপন করতে পছন্দ করেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন ঘুরতে যাওয়ার ছবি-ভিডিও।

এবার অবকাশ যাপনে মিমি উড়াল দিয়েছেন পানির শহর ইতালির ভেনিসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন, ‘এক ভেনিসীয় গ্রীষ্ম।’

যেখানে ধরা দিয়েছে অভিনেত্রীর অবকাশ যাপনের একাধিক মুহূর্ত। ভেনিসের তপ্ত গরমে খোলামেলা পোশাক মাথায় ক্যাপ চোখে রোদ চশমায় ভেনিসের অলি গলিতে ঘুরছেন মিমি। ঘুরাঘুরির ফাঁকে ভেসিনের রেস্টুরেন্টে বসে খোশ মেজাজে জুশ ও চা পান করছেন এ অভিনেত্রী।

শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই ১৯ হাজার রিয়্যাকশন হয়েছে, কমেন্ট বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছে। একজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগতেছে মিমি আপু।’ আরেকজনের কথায়, ‘দুষ্ট কোকিল, দারুন লাগছে মিমি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর