1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি, তারপরও অনুসন্ধান চলছে : ডিএমটিসিএলের এমডি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

ভূমিকম্পে ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। শনিবার (২২ নভেম্বর) মোবাইল ফোনে বিজনেস ডাইজেস্টকে এসব কথা বলেন তিনি।

ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনায় কোনো ক্ষতি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার ক্ষতি হয়নি। নির্ধারিত সময় যাত্রী পরিবহন স্বাভাবিক আছে। তারপরও কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না, তা বের করতে অনুসন্ধান চলছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে পুরান ঢাকার একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন নিহত হন। এছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জে নিহত হন দুজন।

ডিএমটিসিএল সূত্র জানায়, ওই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে বিকেলে চলাচল শুরু হয়। ভূমিকম্পের পরপরই রেল চলাচলের পথ ও স্টেশন পর্যবেক্ষণ শুরু করে ডিএমটিসিএল। তখন যাত্রী পরিবহনের আগে উত্তরা ও মতিঝিল থেকে দুটি পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। কিন্তু কোথাও কোনো ত্রুটি ধরা পড়েনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর