1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভিসা-চাকরির নিয়মে বড় পরিবর্তন আনলো নিউজিল্যান্ড

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | শ্রমিক সংকট মোকাবিলায় ভিসা ও চাকরি সম্পর্কিত নিয়মগুলোতে বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে দেশটির সরকার। এতে কাজের অভিজ্ঞতার মানদণ্ড, বেতনের মান ও ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। নিচে পরিবর্তনগুলো উল্লেখ করা হলো-

কাজের অভিজ্ঞতার মানদণ্ড কমানো: অভিবাসীদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। এর ফলে দক্ষ কর্মীদের জন্য নিউজিল্যান্ডে চাকরি পাওয়া সহজ হবে।

মৌসুমি কর্মীদের জন্য নতুন ভিসা: অভিজ্ঞ মৌসুমি কর্মীদের জন্য তিন বছরের মাল্টি-এন্ট্রি ভিসা। নিম্ন-দক্ষ মৌসুমি কর্মীদের জন্য সাত মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা।

বেতন সংক্রান্ত শর্ত শিথিল: অ্যাক্রেডিটেড এমপ্লয়য়ার ওয়ার্ক ভিসা (এইডব্লিউভি) ও স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) জন্য পূর্ব নির্ধারিত বেতনের মানদণ্ড তুলে নেওয়া হয়েছে। নিয়োগকর্তারা এখন কেবল বাজারদরের ভিত্তিতে বেতন দিলেই চলবে।

পরিবার আনতে আয়ের শর্ত: অভিবাসীরা যদি তাদের সন্তানদের নিউজিল্যান্ডে আনতে চান, তাহলে এএমডব্লিউভি হোল্ডারদের বছরে কমপক্ষে ৫৫ হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো: অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন লেভেল ৪ ও ৫ এর কাজে নিযুক্ত কর্মীদের ভিসার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছে।

নির্মাণ শিল্পে নিয়োগের শর্ত শিথিল: নির্মাণ শিল্পে স্থানীয় কর্মীদের কোটা ৩৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য সুবিধা: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) নিয়ম পরিবর্তন করা হয়েছে। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাবেন।

অন্তর্বর্তী কাজের অধিকার: ২০২৫ সালের এপ্রিল থেকে, যারা স্টুডেন্ট ভিসা থেকে এইডব্লিউভিতে রূপান্তর করতে চান, তাদের জন্য অন্তর্বর্তী কাজের অধিকার থাকবে।

এই পরিবর্তনগুলো অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। নিউজিল্যান্ডে দক্ষ কর্মীদের জন্য চাকরি পাওয়া সহজ হবে ও শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম হবে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর