1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হজযাত্রীদের সৌদি ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১৯ বার পঠিত

হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

হজ্জের উদ্দেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যা হতে পারে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সকল আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নেওয়া হজযাত্রীদের সম্মানজনকভাবে বিদায় জানানো শুরু হয়েছে। অনেকে হজ শেষ করে মদিনায় অবস্থান করছেন।

একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে হজযাত্রীদের আবাসন থেকে বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, যা আঞ্চলিক হজ ও ভিজিট কমিটি পরিচালনা করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর