ভিয়েতনামের হালং উপসাগরে বজ্রঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী একটি নৌকার ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার দুপুরে ইউনেস্কো স্বীকৃত এ পর্যটন এলাকায় শান্ত সমুদ্রের মধ্যে আচমকা ঝড়, ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নিহতরা সবাই ভিয়েতনামি পর্যটক, যাদের মধ্যে শিশুও ছিল। পুলিশ, ডুবুরি ও নৌবাহিনী নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। টাইফুন উইফা উত্তর ভিয়েতনামে আঘাত হানার আগে এ ঝড় আঘাত হানে। ডুবে যাওয়া নৌকাটি এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স