1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির পদত্যাগ চান শিক্ষার্থীরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডে প্রতিষ্ঠানটির প্রধান শাখার গেটে দেড় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এ সময় স্টেপ ডাউন কেকা, স্টেপ ডাউন ফারহানা, স্বৈরাচারমুক্ত ক্যাম্পাস চাই স্লোগান ও ফেস্টুন প্রদর্শন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের বহিষ্কারের হুমকি দিয়েছিলেন। এছাড়া কলেজের অভ্যন্তরীণ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষক ও গভর্নিং বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

বিষয়টি নিয়ে জানতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। তিনি গত কয়েকদিন অফিসেও আসেননি বলে জানা গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর