1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভালো খেলেও না জিতলে কেউ মূল্যায়ন করে না : মিডফিল্ডার সোহেল রানা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ ভালো খেলেও হেরেছে বাংলাদেশ। অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব-ফাহিমরা। মালদ্বীপ একটি সুযোগ পেয়েই কাজে লাগিয়ে বাজিমাত করেছে। বাংলাদেশের মাটিতে প্রথম জয়টি এখন মালদ্বীপের জন্য ঐতিহাসিক ঘটনা। অথচ এই মালদ্বীপ গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ২-১ গোলে হেরে যাওয়ার পর গত এক বছর কোনো ম্যাচই খেলেনি। এমন কি দেশটিতে হচ্ছে না ঘরোয়া ফুটবলও। নিজেদের মধ্যে ভাগাভাগি করে ম্যাচ খেলাটাই তাদের অনুশীলনের একমাত্র ভরসা। এমন একটি ছন্নছাড়া দল বাংলাদেশে এসে প্রথমবার জিতে নিলো ম্যাচ।

বছরের পর বছর মালদ্বীপের জয় আর বাংলাদেশের হারটাই মানুষ মনে রাখবে। সবাই ভুলে যাবে এই ম্যাচে বাংলাদেশ কতটা ঝড় বইয়ে দিয়েছিল দ্বীপ দেশটির রক্ষণে। ইতিহাস মালদ্বীপের জয়ের স্বাক্ষীই দেবে। দলের অন্যতম সিনিয়র খেলোয়ার মিডফিল্ডার সোহেল রানা এই বাস্তবতাটাই উপলব্ধি করছে। তারা যে ভালো খেলেছে সেটা কেউ বলছেন না, এক বছর খেলার বাইরে থাকা মালদ্বীপের কাছে কেন হারলেও এই প্রশ্নের তীরেই তারা বিদ্ধ হচ্ছেন।

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে সোহেল রানা আগের ম্যাচ এই দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন, ‘আমরা প্রথম ম্যাচটি জয়ের প্রত্যাশা করেছিলাম। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।’

ভালো খেলে হেরে গেলে কেউ মূল্যায়ন করে না উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরাই চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।’

সুযোগ পেলে যে কাউকে গোল করতে হবে উল্লেখ করে সোহেল রানা বলেন, ‘গোলের জন্য কেবল ফরোয়ার্ডদের নির্ভর করলে হবে না। যার সামনে সুযোগ আসবে তারই গোলের চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস শনিবারের ম্যাচে যে কেউ গোল করতে পারে।’

প্রথম ম্যাচের ফলাফলকে হতাশাজনক ও কষ্টদায়ক উল্লেখ করে দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা অনেক ভালো খেলেছিলাম। জয়ের বিষয়েও বড় প্রত্যাশা ছিল। প্রথম ম্যাচের পর আমাদের রিকভারি সেশন ভালো হয়েছে। সবাই ইতিবাচক। জয়ের জন্য আমাদের সামনের দিকেই তাকাতে হবে। প্রথম ম্যাচে আমরা বেশিরভাগ সময় প্রতিপক্ষের বক্সে থাকলেও আমরা গোল করতে পারিনি। এটাই বাস্তবতা।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর