1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভালোবাসার বহিঃপ্রকাশ কাজে দেখান,ছবি টানিয়ে নয় : উপদেষ্টা আসিফ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে আবারও সরব হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ জনসাধারণকে ছবি টানিয়ে নয়, বরং ভালোবাসার বহিঃপ্রকাশ কাজের মাধ্যমে দেখাতে বলেছেন তিনি৷

শনিবার (২৪ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন৷ ওই পোস্টে বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবিও শেয়ার করেন তিনি৷

ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে৷ এছাড়া ব্যানার নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন৷

ছবিটি শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না।

তিনি বলেন, ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর