1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভার্চুয়ালি করা যাবে না বিমা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভা : আইডিআরএ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

জীবন বিমা এবং সাধারণ বিমা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা ভার্চুয়ালি করা যাবে না। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএর ১৭৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর বিমা কোম্পানিগুলোকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, জীবন এবং সাধারণ বিমাকারী কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না। সবাইকে সব ধরনের সভায় অবশ্যই সশরীরে অংশগ্রহণ করতে হবে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিমা কোম্পানির কয়েকজন পরিচালক আত্মগোপনে রয়েছেন। ভার্চুয়ালি পর্ষদ সভায় অংশ নিয়ে তারা পদ রক্ষা করছেন। আইডিআরএর নতুন নির্দেশনার ফলে এসব পরিচালক পর পর তিনটি পর্ষদ সভায় অনুপস্থিত হলে পরিচালক পদ হারাবেন।

এ বিষয়ে একটি বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, গত ১৫ বছরে বেশকিছু বিমা কোম্পানিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েকজন পরিচালক পদ দখল করেন। ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর তারা আত্মগোপনে চলে গেছেন। কিন্তু কেউ কেউ কোম্পানির পর্ষদ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, আইডিআরএর নতুন নির্দেশনার ফলে পর্ষদ সভায় আর ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে না। ফলে আত্মগোপনে থাকা পরিচালকরা তাদের পদ হারাতে পারেন। কারণ পর পর তিন পর্ষদ সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ হারাতে হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর