1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারত-ইংল্যান্ড সিরিজকে অ্যাশেজের সঙ্গে তুলনা স্টোকসের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

পাঁচ টেস্টের টানটান লড়াইয়ের পর ভারত-ইংল্যান্ড সিরিজ ২-২ ড্র হয়েছে। সম্ভাবনা জাগিয়েও সিরিজ জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এমনকি ভারত-ইংল্যান্ড সিরিজকে মর্যাদাপূর্ণ অ্যাশেজের সঙ্গেও তুলনা করেছেন স্টোকস।

সোমবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, ‘ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট মাঠে বড় শত্রুতা রয়েছে। অ্যাশেজের সেই একাত্মতাটা নেই বটে। কিন্তু এই সিরিজ সবসময়েই বড় মাপের হয়। মনে হয় না সেটা বদলাবে। এই সিরিজের অংশ হতে পেরে ভালো লেগেছে। প্রতিটা ম্যাচই উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। ভারতও নিয়ন্ত্রণ রেখেছে, আমরাও রেখেছি। ম্যাচ পেন্ডুলামের মতো দুলেছে।’

স্টোকস যোগ করেন, ‘দুই বছর আগে অ্যাশেজের সময়েও ঠিক একই জিনিস হয়েছিল। এই মাঠে এসে আমাদের জিততেই হতো। সেই সিরিজটাও খুব ভালো কেটেছিল। ওটাও ২-২ হয়েছিল, এটাও তাই। এমনিতে আমরা হেরে একটু হলেও হতাশ। তবে এভাবেই ক্রিকেটের প্রচার করে যাব আমরা।’

স্টোকসের মতে, টেস্ট ক্রিকেটের সেরা রূপ দেখা গিয়েছে এই সিরিজে। তাই ২-২ ফল মেনে নিতেও আপত্তি নেই তার। বলেছেন, ‘২৫ দিন ধরে চোখে চোখ রেখে লড়াই হয়েছে। আগের চারটে ম্যাচই পাঁচ দিনে গিয়েছে। দুটো ভালো দল একে অপরকে সব রকম চ্যালেঞ্জ দিয়েছে। কিছুই বাদ রাখেনি। তাই ক্রিকেট সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে, ২-২ সঠিক ফলাফল বলেই আমার মনে হয়। সিরিজ জিততে পারিনি বলে হতাশ ঠিকই, তবে যে মাপের ক্রিকেট খেলা হয়েছে তার জন্য দুটো দলেরই প্রশংসা প্রাপ্য।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর