1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড : হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর, প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ এবং অশালীন, অযৌক্তিক ও বানোয়াট মন্তব্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহরুল হক মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশবিরোধী মিথ্যা অপপ্রচার ও ভারতীয় দুরভিসন্ধীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারা ভারত সরকার ও মিডিয়ার প্রতি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার থেকে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখা, ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর ভিত্তিতে সম্পর্ক স্থাপন না করা, বাংলাদেশ-ভারত উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা, বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন থেকে ভারত সরকারকে বিরত থাকা এবং বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের অপকৌশল বন্ধ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর