1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতের বিপক্ষে একাদশে অভিষিক্ত হামজা চৌধুরী, নেই জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হচ্ছে। তাকে একাদশে রেখেই দল সাজিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়ছে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার অভিষেক হওয়ায় এই ম্যাচের একাদশ ও ফরমেশন নিয়ে অনেক আলোচনা ছিল। গোলরক্ষক হিসেবে মিতুল মারমা থাকবেন এটা অনুমেয় ছিল। রক্ষণের দায়িত্বে তপু, তারিক কাজীর সঙ্গে ইসা ফয়সালের থাকা অনুমেয় থাকলেও ইসার পরিবর্তে শাকিল তপুকে একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। ডিফেন্সে আরেকজন সাদ উদ্দিন।

২০১৯ সালে সাদ উদ্দিনের গোলে কলকাতায় বাংলাদেশ ভারতকে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল। ঐ ম্যাচে সাদ গোল করে তারকাখ্যাতি পেলেও পরবর্তীতে কয়েকটি ম্যাচে তার ব্যর্থতায় দলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।

হামজা চৌধুরী মিডফিল্ড পজিশনে খেলবেন। তাই মিডফিল্ডে তার সঙ্গী কারা হচ্ছেন সেটা নিয়ে ছিল মুলত জল্পনা-কল্পনা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের আর্মব্যান্ড তপুর হাতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। মিডফিল্ডে মজিবুর রহমান জনির উপর আস্থা রেখেছেন। ফরোয়ার্ডে রয়েছেন রাকিব ও মোরসালিন। তাদের সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর