1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার : এস জয়শঙ্কর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৫ ডিসেম্বর) দিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতিবিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, আমাদের (ভারতের) পররাষ্ট্রনীতি পরিবর্তন হওয়া প্রয়োজন। পররাষ্ট্র নীতিতে পরিবর্তন কিংবা নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে, সেটিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।

ভারতের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, বৃহৎ পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনা করা ও আধুনিকভাবে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমি মনে করি।

‘বিভিন্ন কারণে আমরা এতদিন ‘গুটিয়ে থাকা’ পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলোকে পেছনে ফেলে এসেছে।’

বিশ্বমঞ্চে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি। আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা ‘নাটকীয়ভাবে বাড়বে’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর