1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে ড্র করায় ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের টিকে থাকার লড়াই। সেমিফাইনালে ওঠার জন্য কমপক্ষে ড্র প্রয়োজন ছিল। কম ব্যবধানে হারলেও সম্ভাবনা থাকতো।

তবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা সেসব সমীকরণকে পাত্তাই দেয়নি। ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে উঠে গেছে সেমিফাইনালে। মাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের মতো খেলেই বাংলাদেশ প্রথমার্ধে ৩ গোল দিয়ে ভারতের ওপর ছড়ি ঘোরাতে থাকে। জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি করেছেন আফঈদা খন্দকার।

প্রথমার্ধের শেষ দিকে ভারত একটি গোল দিলে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি সাবিনারা।

আন্তর্জাতিক নারী ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর