1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভাতের ওমলেট খেয়েছেন কখনো?

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ডিমের ওমলেট তো অনেক খেয়েছেন। কিন্তু ভাত দিয়ে তৈরি ওমলেট খেয়েছেন কখনো? শুনতে একটু অন্য রকম লাগলেও ডিম আর ভাতের মিশেলে তৈরি এই খাবারটি বেশ সুস্বাদু।

জাপানের জনপ্রিয় খাবার ওমুরাইস তৈরি হয় মূলত ডিমের ওমলেট ও টমেটো সস দিয়ে রান্না করা ভাত দিয়ে। পরে এটি দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পায়।

সকালের নাশতায় যদি ঝটপট ও ভিন্ন কিছু তৈরি করতে চান, তাহলে সহজে বানিয়ে নিতে পারেন ওমুরাইস। যা আপনার বাড়ির সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক খুব সহজে বাড়িতে ওমুরাইস বা ভাতের ওমলেট তৈরি করবেন-

উপকরণ:
ভাত ১ কাপ
চিকেন কিমা ১ কাপ
ডিম ২টি
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন কুচি ১ চা চামচ
টমেটো সস বা কেচাপ ২-৩ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
মাখন ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:
প্রথমে প্যানে তেল বা মাখন গরম করে তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি হালকা করে ভাজুন। এবার চিকেন কুচি দিয়ে ভালোমতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর রান্না করা ভাত, লবণ, গোলমরিচ গুঁড়া এবং টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে ২ মিনিট ভেজে নিন। এবার একটি বাটিতে ভাত নিয়ে হালকা চেপে প্লেটে ঢেলে রাখুন (ওভাল বা ডিম্বাকার আকৃতি দিতে পারেন)।

অন্যদিকে একটি বাটিতে ডিম ও সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। নন-স্টিক প্যানে মাখন গরম করুন।

ফেটানো ডিম প্যানে ঢেলে দিন এবং পাতলা ওমলেটের মতো তৈরি করুন। তৈরি করা ওমলেটটি ভাতের ওপর সাবধানে বিছিয়ে দিন অথবা ওমলেটের ভেতরে ভাত মুড়ে দিন। ওপরে অতিরিক্ত টমেটো কেচাপ বা সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর