1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভক্তদের সুসংবাদ দিলেন নতুন প্রজন্মের অভিনেত্রী চমক।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২০৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভক্তদের জন্য সুসংবাদ দিয়েছেন। এমন সংবাদ পেয়ে তার ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। সুসংবাদটি হচ্ছে- বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এ সংবাদটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

কয়েকদিন আগে চমক তার নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটি বদল করেছেন। এমন আনন্দময় সময়ের ছবি তার ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায়, চমক পরেছেন লাল শাড়ি ও তার হবু স্বামী লাল পাঞ্জাবিতে সেজেছেন। এর পাশাপাশি দুজনের হাতে আংটি বদলেরও ছবি প্রকাশ করেছেন।

চমক এমন আনন্দময় সময়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগির আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

প্রিয় অভিনেত্রীর চমকের বিয়ের সংবাদ পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন ভক্তরা-অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভক্তরা নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তার আলোচিত নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘হায়দার’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’, ‘অসমাপ্ত’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর