1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভক্তদের জন্য তারকাদের ঈদ শুভেচ্ছা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বিনোদন ডেস্ক :

ঈদের আনন্দ বয়ে যাচ্ছে দেশজুড়ে। ছোট-বড়, ধনী-গরিব সবাই ঈদের আনন্দে আত্মহারা। সকালে ঈদের নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে শুরু হয় ঈদের আনন্দ। অবশ্য আগের দিন চাঁদ দেখার পর থেকে শুরু হয় অন্যরকম ‍খুশির বার্তা।

সাধারণ মানুষের মতো দেশের শোবিজ ভুবনের তারকারও মেতেছেন ঈদ আনন্দে। এখন যেহেতেু ভার্চুয়াল যুগ। ফলে তারকারা তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে খুব সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যোগাযোযোগ করতে পারেন। তাই এগুলো ব্যবহার করে বিভিন্ন উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানান। এবারের ঈদেও তারা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তার ছেলে শুদ্ধকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনের ভক্তদের ঈদের ‍শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- ‘সবাইকে ঈদ মোবারক। সকলের মঙ্গল হোক’।

সংগীতশিল্পী কনকচাঁপা বরাবর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনিও তার ফেসবুকে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা এবার দেশের বাইরে অর্থাৎ যুক্তরাষ্ট্র বসে ঈদ উদযাপন কছেন। তার এবারের ঈদটি ভীষণ স্পেশাল কারণ এবার তিনি মা হয়েছেন। সংসারের নতুন সদস্য ও তার স্বামীকে সঙ্গে একটি ছবি ফেবুকে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমাদের পক্ষ থকে ঈদ ‍মুবারাক’।

ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ফেরদৌসের জীবনের এবারের ঈদটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ নায়ক থেকে তিনি এখন নেতা, মানে সংসদ সদস্য। একজন সংসদ সদস্য হিসেবে এটি তার প্রথম ঈদ। শোবিজ এবং তার এলাকার রাজনৈতিককর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মুবারাক’। সঙ্গে ঈদের নামাজ আদায়ের একটি ছবিও পোস্ট করেছেন।

ভক্ত-অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক, সংগীতশিল্পী পড়শী, অভিনেত্রী তিশা ও পিয়া জান্নাতুল। তারা ভক্তদের জন্য ঈদের ‍শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঈদ ‍মুবারাক’।

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ডন তার সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পবিত্র রমজান মাস আজকে শেষ হয়ে গেলো, মহান রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে ৩০টা রোজা করার সুযোগ দিয়েছেন, এজন্যই ৩০টা রোজা সুস্থ শরীরে করতে পেরেছি। আল্লাহপাক যেন আমার এই রোজাগুলো কবুল করে নেন এবং আরও ৬টা সাক্ষী রোজা করার সুযোগ দেন আমিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক’।

দেশের ব্যান্ড সংগীতের জীবন্তকিংবদন্তি তারকা মাহফুজ আনাম জেমস তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন, ‘ঈদ মুবারাক’।

চিত্রনায়িকা মাহিয়া মাহিও ফেসবুকে বেশ সরব। তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। সঙ্গে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, জীবনের প্রত্যেকটি ঈদ তোমার সাথেই কাটুক বাবা’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর