1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রিটিশ রাজপরিবারে বড় পরিবর্তন

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ব্রিটিশ রাজপরিবারে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজা তৃতীয় চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুর সব রাজকীয় উপাধি ও সম্মান বাতিল করেছেন। পাশাপাশি উইন্ডসরের রয়্যাল লজ থেকে তাকে সরে যেতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে অ্যান্ড্রু ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে পরিচিত হবেন। রাজা চার্লসের এই সিদ্ধান্তে প্রিন্স অব ওয়েলসেরও সমর্থন রয়েছে বলে জানা গেছে।

এপস্টেইন কেলেঙ্কারির জেরে সিদ্ধান্ত:
দীর্ঘদিন ধরে প্রয়াত মার্কিন ব্যবসায়ী ও দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক চলছিল। সেই সঙ্গে এপস্টেইনের সহযোগী ভার্জিনিয়া জিউফ্রের করা যৌন নিপীড়নের অভিযোগ রাজপরিবারের ভাবমূর্তিতে বড় আঘাত হানে।

যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতের বাইরে প্রায় ১২ মিলিয়ন পাউন্ডে বিষয়টি মীমাংসা করেন, কিন্তু বিতর্ক থামেনি।

‘ডিউক অব ইয়র্ক’ আর নয়:
রাজকীয় ঘোষণায় বলা হয়েছে, অ্যান্ড্রু আর ‘প্রিন্স’, ‘ডিউক অব ইয়র্ক’ বা ‘হিজ রয়্যাল হাইনেস’ নামে পরিচিত হবেন না। এছাড়া ‘অর্ডার অব দ্য গার্টার’ ও ‘রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডার’-এর মতো সম্মাননাও বাতিল করা হয়েছে।

রাজা চার্লস ব্যক্তিগত তহবিল থেকে অ্যান্ড্রুর জন্য নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে নতুন থাকার ব্যবস্থা করছেন।

ভুক্তভোগীদের পরিবারের প্রতিক্রিয়া:
ভার্জিনিয়া জিউফ্রের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘আজ একজন সাধারণ নারী সত্য ও সাহসের মাধ্যমে এক ব্রিটিশ রাজপুত্রকে জবাবদিহির মুখে দাঁড় করিয়েছেন।’

রাজনীতি ও বিশ্লেষণ:
ব্রিটিশ নেতারা রাজার সিদ্ধান্তকে ‘সাহসী ও সময়োপযোগী’ বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাজা চার্লস স্পষ্ট বার্তা দিয়েছেন—রাজপরিবারের মর্যাদা রক্ষায় কেউই আইনের ঊর্ধ্বে নয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর