1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাজিলের ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ প্রতিপক্ষ স্পেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমসে নারী ফুটবল অন্তর্ভুক্ত হয় ১৯৯৬ সালে আটলান্টা থেকে। ৭ অলিম্পিক গেমসের ৫ টিতেই সেমিফাইনাল খেলেছে ব্রাজিল। এরমধ্যে ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে ফাইনালে উঠেও অধরা স্বর্ণের দেখা পায়নি পেলে-নেইমারদের দেশের নারী ফুটবল দল। দুইবারই যুক্তরাষ্ট্রের কাছে হেরে রৌপ্য পেয়েছে তারা।

প্যারিসে চলমান অলিম্পিক গেমস নারী ফুটবলে কতদূর যাবে ব্রাজিল? গ্রুপ পর্বে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই আছে মার্তারা। শেষ ম্যাচের ফলই তাদের ভাগ্য নির্ধারণ করবে। বুধবার সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের প্রতিপক্ষ স্পেন, যারা প্রথমবার অলিম্পিক ফুটবলে খেলতে এসে এখন পর্যন্ত ভালোই করেছে। জাপান ও নাইজেরিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট করে নিয়ে গ্রুপের দুই ও তিনে আছে জাপান ও ব্রাজিল।

নারী ফুটবলে ১২ দল খেলছে ৩ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গে তৃতীয় হওয়া দলগুলোর সেরা দুটি উঠবে কোয়ার্টার ফাইনালে। স্পেনের বিপক্ষে জিতলে ব্রাজিলের নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ড্র করলে বা হারলে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।

ব্রাজিলকে ঘিরে যে অনিশ্চয়তা সেটা হয়েছে তাদের চরম ব্যর্থতায়ই। আগের ম্যাচে জাপানের বিপক্ষে জিততে যাওয়া ম্যাচ হেরেছে মার্তারা। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে লিডে থাকা ব্রাজিল ম্যাচ হেরেছে ইনজুরি সময়ে দুই গোল খেয়ে। ওই ম্যাচ জিতলে স্পেনের বিপক্ষে লড়াইটা হতে কেবলই আনুষ্ঠানিকতার।

ব্রাজিলের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য জাপানের শেষ ম্যাচটিও গুরুত্বপূর্ণ। এশিয়ার অন্যতম পরাশক্তির প্রতিপক্ষ আফ্রিকার দেশ নাইজেরিয়া। গ্রুপের শেষ দুই ম্যাচে ব্রাজিল ও জাপান জিতলে ৩ দলের পয়েন্ট হবে ৬ করে। শীর্ষ দুই দলের সঙ্গে তখন তৃতীয় দলও পেয়ে যাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর