1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সির নতুন মালিক কে?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। অক্টোবর ফিকশ্চারের আগে মনে হয়েছিল বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা। এরপর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায়। চিলির বিপক্ষে ২-১ গোলে ও পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ১০ ম্যাচে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল।

আজ বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। ম্যাচটি হবে এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে। নভেম্বর ফিকশ্চারে ব্রাজিলের পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায়।

ইনজুরির কারণে চলতি মাসের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো। গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রদ্রিগো ইনজুরিতে পড়ার কারণে বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে জল্পনার। ব্রাজিলের আগামী দুই ম্যাচে কার গায়ে শোভা পাবে রোনাল্ডো, কাকা, রোনাদিলহো ও নেইমারদের পরিহিত জার্সি, অবশেষে কৌতুহলি সমর্থকদের তা জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দরিভাল জানান, ব্রাজিলের ১০ নম্বর জার্সি ওঠবে রাফিনহার গায়ে। কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সেলেসাও সমর্থক।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা। নিজের ক্লাব বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

জাতীয় দলের জার্সিতেও ছন্দে আছেন রাফিনহা। পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

আজ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল।

পরিসংখ্যান ইতিবাচক হলেও জুজুর ভয় পুরোপুরি কাটিয়ে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিল, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, সেলেসাওরা এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ভেনেজুয়েলা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর