1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রায় ৭ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বরে) ব্যাংক খাত থেকে সরকার ৬ হাজার ৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে সরকারের। চলতি প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকের বাইরে থেকে সরকার ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে (প্রথম ছয় মাস) নিট ঋণ নেওয়া হয়েছিল ৭ হাজার ৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৭ হাজার (৬ হাজার ৭৪৪ কোটি) কোটি টাকা ঋণ নিয়েছে। আর এর মধ্য দিয়ে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকা।

দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ কোটি টাকা। এটি গত ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। গত অর্থবছরের প্রথম ৬ মাস সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ৪৫৬ কোটি টাকা।

বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া বেড়েছে। তবে অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি। বিপরীতে আলোচিত জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর