1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে ডলারের দামের পার্থক্য কমেছে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, ব্যাংকিং চ্যানেলে ও কার্ব (খোলাবাজার) মার্কেটে ডলারের দামের পার্থক্য কমে এসেছে। দুই প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের পার্থক্য এখন ১ শতাংশেরও কম। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহের কারণে রিজার্ভও বাড়ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন তিনি।

মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, এখন প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত জুলাই থেকে আগস্ট মাসে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এতে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে এবং রিজার্ভের পতন থামানো গেছে।

তিনি বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাড়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করে রিজার্ভের পতন থামানো গেছে। বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৩০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফর (বিপিএম-৬) হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ২ হাজার কোটি ডলারের কাছাকাছি।

হুসনে আরা শিখা বলেন, বর্তমানে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেরাই ডলার কেনা-বেচা করতে পারছে। ডলারের দাম ১১৮ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। ব্যাংকিং চ্যানেলে ও কার্ব মার্কেটে (খোলাবাজার) ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম। বাজারভিত্তিক করা হয়েছে ডলারের বিনিময় হার। তাছাড়া আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন থেকে স্থিতিশীল থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে এসেছে ১১৬ কোটি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) এর পরিমাণ ১৪ হাজার ৬ কোটি টাকা। মাসটিতে গড়ে প্রতিদিন আসছে ৮ কোটি ৩৪ লাখ ডলার করে। রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর